ঢাকা মঙ্গলবার, ২৫শে আগস্ট ২০২৬, ১১ই ভাদ্র ১৪৩৩


নাসিরনগররে প্রেমের জেরে যুবককে পরিকল্পিত ভাবে কুপিয়ে হত্যা


প্রকাশিত:
২৯ নভেম্বর ২০২৫ ১৪:৪৪

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের কাঠালকান্দি এলাকায় প্রেম ঘটিত বিরোধের জেরে মুখতার হোসেন (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যা।

বৃহস্পতিবার ২৭ নভেম্বর দুপুরে উপজেলার চাতলপাড় ইউনিয়নের কাঠালকান্দি এলাকার মাজু মিয়ার দোকানের সামনে এ ঘটনা ঘটে।

পরে স্থানীয়দের সহায়তায় মুখতার হোসেন কে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মুখতার হোসেন নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের কাঠালকান্দি এলাকার ইসলাম উদ্দিন এর ছেলে।ছেলের বাবা ইসলাম উদ্দিন বলেন, আমি আমার ছেলের সবোর্চ্চ বিচার চাই, আমার ছেলের খুনিদের ফাঁসি চাই।