ঢাকা মঙ্গলবার, ২৫শে আগস্ট ২০২৬, ১১ই ভাদ্র ১৪৩৩


ভ্রাতৃত্ব–সম্প্রীতির মিলনমেলায় মৌলভীবাজার একতার বন্ধনের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন।।


প্রকাশিত:
২৯ নভেম্বর ২০২৫ ২৩:৫১

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে মৌলভীবাজার একতার বন্ধন এর ৪র্থ বর্ষপূর্তি। গত ২৮ নভেম্বর ২০২৫ তারিখে দিনব্যাপী ধর্মীয় আনুষ্ঠানিকতা, আলোচনা সভা ও সাংগঠনিক কার্যক্রমের মধ্য দিয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

সকালে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে প্রথম অধিবেশনের কার্যক্রম উদ্বোধন করেন সংগঠনের সভাপতি শফিক আহমদ। দিনব্যাপী আয়োজন পরিচালনায় দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সাজ্জাদ। জুমার নামাজ ও মধ্যাহ্ন ভোজ শেষে দ্বিতীয় অধিবেশনে সংগঠনের বার্ষিক প্রতিবেদন, সফলতা ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল সদস্যের একই রকম জার্সি/পোশাক পরিধান পুরো আয়োজনে শৃঙ্খলা, সৌন্দর্য ও ঐক্যের বার্তা আরও দৃঢ়ভাবে ফুটিয়ে তোলে।

আসরের নামাজের পর কেক কাটার মাধ্যমে বর্ষপূর্তির মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বেলাল উদ্দিন মেম্বার, ২নং ওয়ার্ড, হ্নীলা ইউনিয়ন পরিষদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

মাওলানা গিয়াসউদ্দিন নিজামী, সভাপতি, গভর্নিং বডি, জমিরিয়া আলিম মাদ্রাসা

জনাব জামাল হোসাইন বি.এ, উপদেষ্টা, মৌলভীবাজার একতার বন্ধন

ইব্রাহিম মাহমুদ, সভাপতি, গভর্নিং বডি, নাইক্যংখালী উচ্চ বিদ্যালয়


মাগরিবের নামাজের পর অনুষ্ঠিত হয় তৃতীয় অধিবেশনের ওয়াজ মাহফিল। প্রধান বক্তা ছিলেন—

মাওলানা মিনহাজুল আবেদীন আল কাদেরী, খতিব, বিবির পাড় জামে মসজিদ, কর্ণফুলি, চট্টগ্রাম
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন—

মাওলানা তারেক মনোয়ার, খতিব, আত্তাকওয়া জামে মসজিদ, রোজার ঘোনা

মাওলানা রমজান আলী, খতিব, মুসলিম পাড়া জামে মসজিদ


অনুষ্ঠানে সম্মানিত অতিথির মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আব্দুল জলিল বাদশা, উপদেষ্টা জামাল হোসাইন বি.এ, শুভাকাঙ্ক্ষী সুলতান আহমদ, সমাজসেবক জানে আলম প্রমুখ। সার্বিক সহযোগিতায় ছিলেন—

মোহাম্মদ জুবাইর, প্রোপ্রাইটর, আলিয়া ফার্নিচার (UAE, আজমান), উপদেষ্টা

আব্দুল করিম, প্রবাসী উপদেষ্টা, দুবাই


দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ও সদস্যদের আন্তরিক অংশগ্রহণে মৌলভীবাজার একতার বন্ধন এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।