ঢাকা মঙ্গলবার, ২৫শে আগস্ট ২০২৬, ১১ই ভাদ্র ১৪৩৩


নাইক্ষ্যংছড়ির দোছড়ি ইউনিয়নে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিএনপি ও অঙ্গ -সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত।।


প্রকাশিত:
২৯ নভেম্বর ২০২৫ ২৩:৫৫

নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ির তুলা তলিতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৯ নভেম্বর '২০২৫ খ্রিস্টাব্দ দুপুরে পার্বত্য জেলা বান্দরবানের একটি উপজেলার দোছড়ি ইউনিয়নের (৪ নং ওয়ার্ড) তুলা তলি স্টেশনস্হ বিএনপি কার্যালয়ে দোছড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জয়নাল আবেদীন'র সার্বিক ব্যবস্হাপনায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক করিম ও কামালের যৌথ পরিচালনায় প্রায় পাঁচ শতাধিক বিএনপি, স্বেচ্ছাসেবক দল, অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও স্হানীয় জনগনের অংশ গ্রহণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে দোছড়ি ইউনিয়ন ওলামা দলের যুগ্ন আহবায়ক মাওলানা মাহবুবুর রহমান বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি লক্ষ্যে মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়ে মোনাজাত পরিচালনা করেন।