ঢাকা মঙ্গলবার, ২৫শে আগস্ট ২০২৬, ১১ই ভাদ্র ১৪৩৩


টেকনাফে র‌্যাবের অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার।।


প্রকাশিত:
২৩ ডিসেম্বর ২০২৫ ২৩:৩৩

কক্সবাজারের টেকনাফে র‌্যাবের বিশেষ অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ দুই জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) রাতে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
র‌্যাব-১৫, কক্সবাজার সূত্র জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর একটি চৌকস দল নাইট্যংপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে কামাল হোসেন (পিতা-মৃত সিরাজ মিয়া) এর মালিকানাধীন পাঁচতলা ভবনের তৃতীয় তলায় ভাড়াটিয়া আসাদ উল্লাহর বাসায় তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে বাসার ড্রইং রুম থেকে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে দুই জন মাদক কারবারিকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—
আসাদ উল্লাহ (৪৬), পিতা মকবুল আহমেদ। তাঁর স্থায়ী ঠিকানা চট্টগ্রামের রাঙ্গুনীয়া উপজেলার পদুয়া এলাকায় এবং বর্তমানে তিনি টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকায় বসবাস করছিলেন।
অপরজন জালাল আহমেদ (৬৫), পিতা-মৃত মো. বশরু। তাঁর স্থায়ী ঠিকানা উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকায়।
র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব আরও জানায়, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।