ঢাকা রবিবার, ১৭ই মে ২০২৬, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩৩


জলঢাকায় উপজেলা জামায়াতের ত্রৈমাসিক রোকন সম্মেলন অনুষ্ঠিত


প্রকাশিত:
১৪ মে ২০২৬ ১৯:১৬

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার উদ্যোগে ত্রৈমাসিক রোকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে জলঢাকা আইডিয়াল ডিগ্রি কলেজ হলরুমে এই সম্মেলন সম্পন্ন হয়।

উপজেলা সেক্রেটারি মোয়াম্মার আল হাছানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা আমীর এবং নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম এবং নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা ওবায়দুল্লাহ সালাফী।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা প্রচার বিভাগের সেক্রেটারি অধ্যাপক ছাদের হোসেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক মনিরুজ্জামান জুয়েল, ডিমলা উপজেলা জামায়াতের নায়েবে আমীর কাজী হাবিবুর রহমান এবং জলঢাকা উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও প্রেসক্লাব সভাপতি কামারুজ্জামানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সম্মেলনে বক্তারা সংগঠনের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং আদর্শিক সমাজ গঠনে রোকনদের বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানান।