ঢাকা মঙ্গলবার, ২৫শে আগস্ট ২০২৬, ১১ই ভাদ্র ১৪৩৩


কচুয়ায় ১২ বছরের শিশু সিয়াম নিখোঁজ: সন্ধান চায় পরিবার


প্রকাশিত:
১৫ মে ২০২৬ ১২:৪৯

চাঁদপুরের কচুয়া উপজেলায় সিয়াম হোসেন (১২) নামে এক শিশু নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গত একদিন ধরে তার কোনো সন্ধান না পাওয়ায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারটির।

নিখোঁজ সিয়াম হোসেন উপজেলার চক মোহাম্মদপুর এলাকার মিয়াজী বাড়ির বাসিন্দা। তার গায়ের রং শ্যামলা এবং উচ্চতা প্রায় ৪ ফুট ১০ ইঞ্চি।

পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বাড়ি থেকে বের হওয়ার পর থেকে সিয়াম আর ফিরে আসেনি। দীর্ঘ সময় পার হয়ে গেলেও সে বাড়িতে না ফেরায় স্বজনরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেন। আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের বাড়িতে যোগাযোগ করেও এখন পর্যন্ত তার কোনো হদিস মেলেনি।

ছেলের কোনো খোঁজ না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন সিয়ামের বাবা-মা। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি কোনো সহৃদয় ব্যক্তি সিয়াম হোসেনের সন্ধান পেয়ে থাকেন, তবে দয়া করে নিকটস্থ থানায় অথবা নিচের মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

যোগাযোগের নম্বর: ০১৮৬৩০৬২০৮৮, ০১৭১৫৯৪৭৭৪৬

নিখোঁজ শিশুটিকে ফিরে পেতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছে তার পরিবার।