প্রযুক্তিনির্ভর স্মার্ট সেচ ব্যবস্থায় এগিয়ে যাচ্ছে ড্রিপ ইরিগেশন বিডি লিমিটেড
বাংলাদেশের কৃষিখাতে আধুনিক ও টেকসই প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে কাজ করছে ড্রিপ ইরিগেশন বিডি লিমিটেড। IoT-ভিত্তিক মাইক্রো ইরিগেশন প্রযুক্তির মাধ্যমে কৃষকদের জন্য স্মার্ট, সাশ্রয়ী ও কার্যকর সেচ সমাধান নিয়ে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে কাজ করছে।
২০২১ সালের ৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তাহেরা, চেয়ারম্যান কামরুন্নাহার এবং পরিচালক মোঃ ফরিদুল হাসান। বিদেশি প্রযুক্তির সহায়তা নেওয়া হলেও প্রতিষ্ঠানটি দেশীয় প্রোডাকশন লাইন, IoT সমন্বয় এবং নিজস্ব দক্ষ ইঞ্জিনিয়ারিং টিমের মাধ্যমে প্রযুক্তিগুলোর বাস্তবায়ন করছে।
প্রতিষ্ঠানটি মূলত কৃষিতে পানি সাশ্রয়ী ও প্রযুক্তিনির্ভর সেচ ব্যবস্থার সম্প্রসারণে কাজ করছে। আধুনিক মাইক্রো ইরিগেশন প্রযুক্তির মাধ্যমে কম পানি ব্যবহার করে অধিক উৎপাদন নিশ্চিত করার লক্ষ্য নিয়ে তারা দেশের বিভিন্ন কৃষি অঞ্চলে কার্যক্রম পরিচালনা করছে।
ড্রিপ ইরিগেশন বিডি লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মোঃ রিয়াজ উদ্দিন বলেন, “বাংলাদেশের কৃষিকে টেকসই, লাভজনক ও প্রযুক্তিনির্ভর করতে মাইক্রো ইরিগেশন ভবিষ্যতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পানি সংকট, জলবায়ু পরিবর্তন এবং উৎপাদন ব্যয় বৃদ্ধির এই সময়ে Sensor-based Micro Irrigation প্রযুক্তি কৃষকদের জন্য কার্যকর ও সময়োপযোগী সমাধান হতে পারে। বিশেষ করে IoT ও সেন্সরভিত্তিক স্মার্ট সেচ ব্যবস্থা মাটির আর্দ্রতা, আবহাওয়া এবং ফসলের চাহিদা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে সেচ নিয়ন্ত্রণ করতে সক্ষম, যা পানির অপচয় কমানোর পাশাপাশি উৎপাদনশীলতা বৃদ্ধি করে।”
তিনি আরও বলেন, “বর্তমানে কৃষিতে দক্ষ পানি ব্যবস্থাপনা নিশ্চিত করা সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ। প্রযুক্তিভিত্তিক কৃষি ব্যবস্থাপনা তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য নতুন কর্মসংস্থান ও ব্যবসায়িক সম্ভাবনা তৈরি করছে। ভবিষ্যতে দেশের বিভিন্ন অঞ্চলে স্মার্ট সেচ প্রযুক্তির সম্প্রসারণ, কৃষকদের প্রশিক্ষণ এবং গবেষণাভিত্তিক উদ্ভাবনী সমাধান উন্নয়নে আরও ব্যাপকভাবে কাজ করার পরিকল্পনা রয়েছে।”
প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে রয়েছে বাংলাদেশের প্রতিটি বিভাগ ও গুরুত্বপূর্ণ কৃষিভিত্তিক জেলায় কার্যক্রম সম্প্রসারণ। পাশাপাশি Sensor-based AWD (Alternate Wetting and Drying) প্রযুক্তি নিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে, যা ধান চাষে পানির সাশ্রয় ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
আগামী দুই বছরের মধ্যে নিজস্ব পেটেন্টসমৃদ্ধ পণ্য উন্নয়নশীল দেশগুলোতে রপ্তানির পরিকল্পনাও গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি। এছাড়া আগামী পাঁচ বছরের মধ্যে দেশের কৃষক ও কৃষি উদ্যোক্তাদের কাছে আধুনিক মাইক্রো ইরিগেশন প্রযুক্তি পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে তারা।
ড্রিপ ইরিগেশন বিডি লিমিটেড ইতোমধ্যে বিভিন্ন সম্মাননা ও গ্রান্ট অর্জন করেছে। এর মধ্যে রয়েছে নগর কৃষি মেলা থেকে “স্মার্ট টেকনোলজি অ্যাওয়ার্ড” এবং “গ্রিন ইনোভেশন অ্যাগ্রিকালচারাল টেকনোলজি অ্যাওয়ার্ড”। এছাড়া বাংলাদেশ সরকারের স্টার্টআপ ইনোভেশন ফান্ড থেকে “বঙ্গবন্ধু ইনোভেশন গ্রান্ট” হিসেবে ১০ লাখ টাকা এবং নেদারল্যান্ডস সরকারের অর্থায়নে “অরেঞ্জ কর্নার বাংলাদেশ গ্রান্ট” হিসেবে ৫০ লাখ টাকা অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটি বিভিন্ন সরকারি অর্থায়ন প্রকল্পে লিড কন্ট্রাক্টর হিসেবে টেন্ডারে অংশগ্রহণের অনুমোদনও পেয়েছে। পাশাপাশি কৃষক ও কৃষি উদ্যোক্তাদের নিয়মিত প্রশিক্ষণ প্রদান করছে এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক এনজিও ও কর্পোরেট প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করছে।
উল্লেখযোগ্য সহযোগী প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে BRAC, PKSF, CARE, Heifer International, IDF, ঘাসফুল, মৌসুমী, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা, বসুন্ধরা গ্রুপ ও রূপায়ণ সিটি।
প্রতিষ্ঠানটির যোগাযোগ মাধ্যম হিসেবে ফোন নম্বর 01324445400, ওয়েবসাইট dripirrigation.com.bd এবং ই-মেইল [email protected] ব্যবহার করা যাচ্ছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে “Drip Irrigation BD Ltd.- DIBL” নামে তাদের অফিসিয়াল পেজ রয়েছে।
