ঢাকা শনিবার, ২৩শে মে ২০২৬, ৯ই জ্যৈষ্ঠ ১৪৩৩


মাগুরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর উদ্যোগে ৩৫টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর


প্রকাশিত:
২২ মে ২০২৬ ১১:৫৩

মাগুরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর ধারাবাহিক তৎপরতায় এপ্রিল মাসে হারানো বিভিন্ন সময় জিডিভুক্ত হওয়া ৩৫টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে। গত ২০ মে মাগুরা জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উদ্ধারকিত মোবাইল ফোনসমূহ প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা,অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক, সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান সহ জেলা পুলিশের উদ্ধতন কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে অনেকেই খুশিতে আবেগাআপ্লুত হয়ে পড়েন এবং জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। হারানো মূল্যবান মোবাইল ফোন ফিরে পাওয়ায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ও সন্তোষের অনুভূতি লক্ষ্য করা যায়।

মাগুরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তথ্য প্রযুক্তির সহায়তায় মোবাইল ফোন ট্র্যাকিং ও অনুসন্ধানের মাধ্যমে এসব মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়। এছাড়াও সাইবার ক্রাইম ইউনিট কর্তৃক একাধিক ফেসবুক সংক্রান্ত জিডি /অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, অনলাইন জুয়ারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও ক্লুলেস হত্যা, ডাকাতি ও চুরি মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

মাগুরা জেলা পুলিশ জনগণের জানমাল রক্ষা, সাইবার অপরাধ দমন এবং হারানো মামলার উদ্ধারে সর্বদা আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। মাগুরা জেলা পুলিশ জনগণের আস্থা ও নিরাপত্তা নিশ্চিতকল্পে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জন বান্ধব কার্যক্রম অব্যাহত রাখবে।