জালনোট প্রতিরোধে পাইকগাছায় জনসচেতনতামূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত
জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পাইকগাছায় এক জনসচেতনতামূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) পাইকগাছা সোনালী ব্যাংক পিএলসি'র আয়োজনে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মশালার আয়োজন করা। এতে সহযোগিতা করে পাইকগাছা উপজেলায় অবস্থিত সকল ব্যাংকের শাখাসমূহ।
ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, খুলনা অফিসের অতিরিক্ত পরিচালক মোঃ মনজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা উপজেলার নির্বাহী কর্মকর্তা ওয়াসিদুজ্জামান চৌধুরী এবং সোনালী ব্যাংক পিএলসি, রিজিওনাল অফিস খুলনার ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ গোলাম কুদ্দুস।
রিসোর্স পারসন হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ব্যাংক, খুলনা অফিসের যুগ্ম-পরিচালক মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক পিএলসি, পাইকগাছা শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার (ম্যানেজার) দীপায়ন সরকার।
ওয়ার্কশপে জালনোট শনাক্তকরণ, প্রতিরোধ এবং সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, জালনোট প্রতিরোধে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। এ বিষয়ে ব্যাংক কর্মকর্তা, ব্যবসায়ী ও সাধারণ জনগণকে আরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
