ঢাকা রবিবার, ২৪শে মে ২০২৬, ১১ই জ্যৈষ্ঠ ১৪৩৩


কিশোরগঞ্জে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন


প্রকাশিত:
২৪ মে ২০২৬ ১৪:৩৬

কিশোরগঞ্জে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার সকালে কিশোরগঞ্জ বড়বাজার এলাকায় ইসলামী ব্যাংকের এএমডি কামাল উদ্দিন জসীমকে বহিষ্কারের দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

ফোরামের যুগ্ম আহ্বায়ক মোঃ সোহেল রানা ভূঁইয়ার নেতৃত্বে ব্যাংকের গ্রাহকরা মানববন্ধনে অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন ফোরামের সদস্য সচিব মোঃ আরাফাত হোসেন, মোস্তাকিম বিল্লাহ, অধ্যাপক সাখাওয়াত হোসেনসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, ব্যাংকের স্থিতিশীলতা, সুশাসন ও গ্রাহকদের আস্থা নিশ্চিত করতে মোঃ ওমর ফারুক খানকে দ্রুত স্বপদে পুনর্বহাল করা প্রয়োজন। তারা অভিযোগ করেন, বর্তমান পরিস্থিতিতে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং গ্রাহকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

মানববন্ধনে বক্তারা ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ডঃ জুবায়দুর রহমানের পদত্যাগ দাবি করেন। পাশাপাশি ব্যাংকের ওপর গভর্নরের “অবৈধ হস্তক্ষেপ” বন্ধের আহ্বান জানান তারা।
এছাড়াও এস আলমকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে যথাযথ বিচার কার্যকর করার দাবি জানান বক্তারা।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে তাদের দাবি তুলে ধরে সংক্ষিপ্ত সমাবেশ করেন।