চককীর্তিতে ডিকাপ'র উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা
"শিকড়ের টানে মানব কল্যানে, রাখবো অবদান একতার বন্ধনে" এই স্লোগানে চাঁপাইনবাবগঞ্জের চককীর্তিতে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে চককীর্তি হাইস্কুল এ্যান্ড কলেজ মাঠে ঢাকাস্থ চককীর্তি ইউনিয়ন ঐক্য পরিষদ-ডিকাপ'র আয়োজনে এই মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-০১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. মো. কেরামত আলী।
ঢাকাস্থ চককীর্তি ইউনিয়ন ঐক্য পরিষদ-ডিকাপ'র সাধারণ সম্পাদক রফিকুজ্জামান জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনটির সভাপতি মাহমুদুল হাসান। এসময় আরও বক্তব্য রাখেন, সংগঠনটির উপদেষ্টা ডা. আব্দুল্লাহ আল মাহমুদ, মাহবুব এ ইয়াজদানি, ডা. দেলোয়ার হোসেন, চককীর্তি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শফিকুল ইসলামসহ অন্যান্যরা। এসময় আরও উপস্থিত ছিলেন, ডিকাপের অন্যান্য উপদেষ্টা, ইউনিয়নের সাতটি মাধ্যমিক উচ্চ বিদ্যালয় ও দাখিল মাদরাসার শিক্ষকবৃন্দ, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সমাজসেবকরা।
সংবর্ধনা অনুষ্ঠানে চারজন জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, ২০২৪-২৫ ও ২০২৫-২৬ সেশনে ১৫ জন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থী ও সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের ৭ম থেকে ১০ম পর্যন্ত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। এছাড়াও সাতটি মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসাকে উপহার তুলে দেন অতিথিবৃন্দ। এর আগে চককীর্তি হাইস্কুল এ্যান্ড কলেজ মাঠে একটি প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
২০২৫ সালে ঢাকা ও আশেপাশে অবস্থানরত চককীর্তি ইউনিয়নের বাসিন্দাদের পারস্পারিক বন্ধন মজবুত করা, এলাকা থেকে ঢাকায় আগত চাকুরী, চিকিৎসা ও স্বাস্থ্যসেবায় সহযোগিতার মহান লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় ডিকাপ। স্বাগত বক্তব্যে সংগঠনটি পরিচালনায় আগামীতে সকলের কাছে নৈতিক সমর্থন ও প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা কামনা করেন, ঢাকাস্থ চককীর্তি ইউনিয়ন ঐক্য পরিষদ-ডিকাপ'র সভাপতি মাহমুদুল হাসান।
