ঢাকা শনিবার, ১৩ই জুন ২০২৬, ৩১শে জ্যৈষ্ঠ ১৪৩৩


বিশেষ যৌথ অভিযানে গ্রেপ্তার ৬৩, অস্ত্র উদ্ধার ও যানবাহন জব্দ


প্রকাশিত:
৫ জুন ২০২৬ ১১:২৭

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) উত্তর ও দক্ষিণ বিভাগের যৌথ উদ্যোগে পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে দেশীয় অস্ত্র উদ্ধার এবং ১১টি মোটরসাইকেল ও একটি পিকআপ জব্দ করা হয়েছে।

বুধবার (৪ জুন) নগরীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। কেএমপি সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন, সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে বিভিন্ন অভিযোগ ও অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের পাশাপাশি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়া সন্দেহজনকভাবে ব্যবহৃত ১১টি মোটরসাইকেল ও একটি পিকআপ জব্দ করা হয়েছে।

কেএমপি জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। নগরীতে অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।