ঢাকা শনিবার, ৬ই জুন ২০২৬, ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩৩


গোলাপগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


প্রকাশিত:
৫ জুন ২০২৬ ২০:০৬

সিলেটের গোলাপগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কয়েছ আহমদ (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের একমাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কয়েছ আহমদ উপজেলার ধারাবহর গ্রামের মাহাতাব আহমদের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল ঢাকাদক্ষিণ ইউনিয়নের একমাইল এলাকায় অভিযান চালায়। এ সময় কয়েছ আহমদকে সন্দেহজনক অবস্থায় তল্লাশি করলে তার কাছে থাকা ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেফতার কয়েছ আহমদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে শুক্রবার দুপুরে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

গোলাপগঞ্জে মাদক নির্মূলে পুলিশের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।