ঢাকা মঙ্গলবার, ২৫শে আগস্ট ২০২৬, ১১ই ভাদ্র ১৪৩৩


খুলনায় গ্রেনেড বাবুর সহযোগীসহ দুইজন গ্রেপ্তার


প্রকাশিত:
৬ জুন ২০২৬ ১২:২৬

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর সহযোগী হিসেবে পরিচিত মো. লিটন মীর ওরফে কসাই লিটনসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ পরিদর্শক তৈমুর ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে খুলনা নগরীর সোনাডাঙ্গা এলাকার বাসিন্দা মো. লিটন মীর (৪০) এবং মো. রিফাত হোসেন (২৩)-কে গ্রেপ্তার করা হয়।

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে গ্রেপ্তারকৃতদের অপরাধমূলক কর্মকাণ্ড ও সংশ্লিষ্ট বিষয়ে অধিকতর তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোনাডাঙ্গা এলাকাসহ নগরজুড়ে এ অভিযানকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে।