ঢাকা মঙ্গলবার, ২৫শে আগস্ট ২০২৬, ১১ই ভাদ্র ১৪৩৩


গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে মনিরামপুরে কর্মশালা ও সম্মাননা প্রদান


প্রকাশিত:
৭ জুন ২০২৬ ২১:১৩

যশোরের মনিরামপুরে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রনয়নের লক্ষ্যে রোববার কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদের হলরুমে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সম্রাট হোসেন। কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যরা অংশগ্রহণ করেন।

উপজেলা সমাজসেবা অফিসার আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা গ্রাম আদালতের সমন্বয়কারী অনুপম ঘোষের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ, প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান, উপজেলা বিআরডিবি অফিসার বিশ্বজিৎ ঘোষ, যুব উন্নয়ন অফিসার কর্মকর্তা পুলক কুমার শিকদার, মহিলা বিষয়ক অফিসার মৌসুমী আক্তার,বেসরকারি সংস্থা রিবের প্রকল্প সমন্বয়কারী খালিদ হাসান প্রমুখ।

অনুষ্ঠানের এক পর্যায়ে গ্রাম আদালত সক্রিয়করণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মনিরামপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা সমন্বয়কারী অনুপম কুমার ঘোষকে সংবর্ধনা প্রদান করা হয়।