ঢাকা বুধবার, ২৬শে আগস্ট ২০২৬, ১১ই ভাদ্র ১৪৩৩


ভালুকায় অটোরিক্সায় চার্জ দিতে গিয়ে চালকের মৃত্যু


প্রকাশিত:
৭ অক্টোবর ২০২৪ ১৬:২৮

ময়মনসিংহের ভালুকা উপজেলার গোয়ারী গ্রামে বিদ্যুতে জড়িয়ে প্রাণ হারিয়েছেন একজন। নিহত ব্যক্তি কুচালিয়ারটেকের ওসমান গনির ছেলে আমানউল্লাহ (২৮)।

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার (৬ অক্টোবর) দুপুরে আমানউল্লাহ নিজ বাড়িতে ব্যাটারিচালিত অটোরিক্সায় চার্জ দিতে গেলে সেখানে অসাবধানতাবশত বিদ্যুতের তাঁরে জড়িয়ে পড়েন। ঘটনা টের পেয়ে তার মা হাফিজা খাতুন তাকে উদ্ধার করতে গিয়ে তিনিও বৈদ্যুতিক শক খেয়ে আহত হন। পরে স্বজনরা আমানউল্লাহকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ভালুকা সরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ছামছুল হুসাইন। তিনি জানান আমানউল্লাহ নিজের অটোরিক্সায় চার্জ দিতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।