ঢাকা বুধবার, ২৬শে আগস্ট ২০২৬, ১২ই ভাদ্র ১৪৩৩


রৌমারী উপজেলায় চাঁদাবাজির মামলায় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার


প্রকাশিত:
১৪ জানুয়ারী ২০২৫ ১২:১১

রৌমারী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামকে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা খাদ্য গুদাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রৌমারী থানার ওসি লৎফর রহমান জানান, তার বিরুদ্ধে ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের খেদাইমারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ঢুকে শিক্ষক-কর্মচারীদের ভয়ভীতি, হুমকি ধামকি, মারধর ও চাঁদাবাজির অভিযোগ ওঠে। এ ঘটনায় গত বছরের ১০ অক্টোবর প্রধান শিক্ষক আব্দুল ওহাব বাদী হয়ে রৌমারী থানায় মামলা দায়ের করেন। এ মামলায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

রৌমারী থানার ওসি লৎফর রহমান আরও বলেন, সোমবার সকালে তাকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হবে।