ঢাকা বুধবার, ২৬শে আগস্ট ২০২৬, ১২ই ভাদ্র ১৪৩৩


শেরপুরে আমির হোসেন নামের এক চোরা কারবারি গ্রেফতার


প্রকাশিত:
১৬ মার্চ ২০২৫ ১১:২৭

শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া মোড়ে ১৫ মার্চ শনিবার ভোর ৫.৩০ মিনিটের দিকে অভিযান চালিয়ে ভারতীয় লুঙ্গী ও বিভিন্ন পণ্য সহ মোঃ আমির হোসেন (৩৩), পিতা- মৃত বাহাদুর আলী, মাতা- মোছাঃ বিমলা বেগম, সাং- ডেফলাই, থানা- ঝিনাইগাতী, জেলা- শেরপুর ডিবি পুলিশ গ্রেফতার করেন।

এক গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ডিবির উপ-পরিদর্শক (এসআই) মোর্শেদ আলম, এসআই কামরুজ্জামান, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) হরিপদ ঘোষসহ সঙ্গীয় ফোর্স শনিবার ভোরে ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া মোড়ে অভিযান চালায়। এসময় ভারত থেকে চোরাই পথে আনা ৪টি বস্তায় ৮০টি হেয়ার কন্ডিশনার, ৩ বস্তায় ১৮১টি লুঙ্গী ও ১০২০ মিটার বিভিন্ন ধরনের থান কাপড়সহ চোরাকারবারি মোঃ আমীর হোসেনকে হাতেনাতে আটক করা হয়।

এব্যাপারে জেলা গোয়েন্দা শাখা ডিবির (ওসি) সালেমুজ্জামান সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় ঝিনাইগাতী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আমীর হোসেনকে শনিবার দুপুরে আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ।