ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর ২০২৬, ১৩ই কার্তিক ১৪৩৩


নেত্রকোণায় বিদ্যুৎস্পৃষ্টে ওলামা দলের নেতার মৃত্যু


প্রকাশিত:
১১ জুন ২০২৫ ১৬:৫৯

রাজিব খান

নেত্রকোণার মোহনগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন ওলামা দলের এক নেতা। বুধবার দুপুরে আটপাড়া উপজেলার বাউশাম গ্রামে বিদ্যুৎস্পৃষ্টের এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম।

রাজিব খান (৪০) ওই গ্রামের মৃত কাঞ্চন খানের ছেলে। তবে তিনি মোহনগঞ্জ উপজেলার বড়কাশিয়া গ্রামে মামার বাড়িতে বসবাস করতেন এবং জাতীয়তাবাদী ওলামা দলের মোহনগঞ্জ উপজেলা সভাপতি ছিলেন।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, ঈদের আগে রাজিব খান নিজের গ্রামের বাড়ি বাউশামে আসেন। বুধবার বেলা ১১টার দিকে তিনি বাড়িতে স্ট্যান্ড ফ্যানে বিদ্যুৎ সংযোগ দিচ্ছিলেন। এসময় অসাবধানতায় হঠাৎ বিদ্যুস্পৃষ্ট হয়ে ছিটকে পড়েন তিনি। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

ওসি আমিনুল ইসলাম বলেন, তার লাশ মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

এ বিষয়ে তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।