ঢাকা বুধবার, ২৬শে আগস্ট ২০২৬, ১২ই ভাদ্র ১৪৩৩


নকলায় নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভা


প্রকাশিত:
১৮ জুন ২০২৫ ২৩:৫৯

শেরপুরের নকলায় নারী নির্যাতন প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরের দিকে উপজেলার ৬নং পাঠাকাটা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

পাঠাকাটা ইউনিয়ন পরিষদের আয়োজনে কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান মো. আব্দুস ছালাম-এর সভাপতিত্বে এবং ইউপি প্রশাসনকি কর্মকর্তা কমিটির সদস্য সচিব মো. মতিউর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, কমিটির শিক্ষক প্রতিনিধি কৈয়াকুড়ি উচ্চ বিদ্যালয়েল প্রধান শিক্ষক মো. রেজাউল করিম, স্বপ্ন প্রকল্প-২ এর প্রকল্প কর্মকর্তা তাবাসসুম জান্নাত, ইউনিয়ন ওয়ার্কার লিপা মোনালিসা, স্থানীয় গন্যমান্য প্রতিনিধি মো. মফিদুল ইসলাম তালুকদার, গণমাধ্যম প্রতিনিধি নকলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সেলিম রেজা, ইউপির সাধারণ সদস্য মো. রুবেল মিয়া, মো. বাজু মিয়া ও মো. ওবায়দুল হক, সংরক্ষিত মহিলা সদস্য মোছা. আছমা আক্তার, মোছা. ছালেহা বেগম ও সুলতানা আক্তার সম্পা প্রমুখ।

এছাড়া সভাকে সাফল্য মন্ডিত করতে এবং নারী নির্যাতন প্রতিরোধে করণীয় বিষয়ে উন্মুক্ত আলোচনায় স্থানীয় অনেকে নিজ নিজ মতামত ব্যক্ত করেন। এসময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, স্বপ্ন প্রকল্পের নারী কর্মী, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশগন উপস্থিত ছিলেন।