ঢাকা বুধবার, ২৬শে আগস্ট ২০২৬, ১১ই ভাদ্র ১৪৩৩


খুলনায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩


প্রকাশিত:
২৫ আগস্ট ২০২৫ ১১:৪৩

ছবি : সংগৃহীত

খুলনার ডুমুরিয়া উপজেলায় ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে তিনজনের প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

সোমবার সকাল ৯টার দিকে উপজেলার জিলেরডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ডুমুরিয়া থানার ওসি মো. মাসুদ রানা জানান। হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

ওসি বলেন, “ঘটনাস্থলেই দুইজন নিহত হন। খবর পেয়ে ডুমুরিয়া ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

“আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল।”