ঢাকা সোমবার, ১৮ই মে ২০২৬, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩


গংগাচড়ায় আদর্শ শিক্ষক ফেডারেশনের সমাবেশ অনুষ্ঠিত: কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয়


প্রকাশিত:
১৭ মে ২০২৬ ১৩:০৫

রংপুরের গংগাচড়ায় বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে এক নিয়মিত শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার স্থানীয় আল-ইসলাম ট্রাস্ট ভবনে উৎসবমুখর পরিবেশে এই সমাবেশ সম্পন্ন হয়। এতে সংগঠনের কার্যক্রম আগামীতে আরও গতিশীল, সুসংগঠিত ও মজবুত করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সমাবেশে সভাপতিত্ব করেন আদর্শ শিক্ষক ফেডারেশন গংগাচড়া উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মাস্টার মোঃ আসাদুল হক। অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালনা করেন সংগঠনের উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মুহাঃ রোকনউজ্জামান।

শিক্ষকদের এই গুরুত্বপূর্ণ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রংপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি ও বিশিষ্ট শিক্ষক নেতা অধ্যাপক শাহ মোহাম্মদ হাফিজুর রহমান।

প্রধান অতিথি ছাড়াও সমাবেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন গংগাচড়া উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা মোঃ নায়েবুজ্জামান, উপদেষ্টা অধ্যাপক মোঃ তাজউদ্দীন এবং অধ্যক্ষ মোঃ শফিকুল আলম। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফেডারেশনের বিশিষ্ট নেতা অধ্যক্ষ মোহাম্মদ অলিউল্লাহ, অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল ওহাব প্রমুখ শিক্ষক নেতৃবৃন্দ।

বক্তারা আদর্শ সমাজ ও জাতি গঠনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন। পাশাপাশি, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের অধিকার আদায়ের বিষয়েও আলোচনা করা হয়।

সমাবেশের শেষ পর্যায়ে উপস্থিত শিক্ষক নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে গংগাচড়া উপজেলা শাখায় আদর্শ শিক্ষক ফেডারেশনের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তাবনা ও সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।