ঢাকা সোমবার, ১০ই আগস্ট ২০২৬, ২৭শে শ্রাবণ ১৪৩৩


এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে ‘অতীব জরুরি’ নির্দেশনা শিক্ষা বোর্ডের


প্রকাশিত:
১৫ জুন ২০২৫ ১৪:৩০

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা

আসন্ন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে ‘অতীব জরুরি’ নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।

রবিবার (১৫ জুন) ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত একটি স্মারকে এ তথ্য জানানো হয়েছে।

কেন্দ্র সচিবদের নির্দেশনা দিয়ে ওই স্মারকে বলা হয়, বিজি প্রেস থেকে পাঠানো ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র নির্ধারিত স্টেটমেন্ট অনুযায়ী সঠিকভাবে এসেছে কি না তা যাচাই করতে হবে। কোনো সেট কম বা বেশি থাকলে তা ১৯ জুনের মধ্যে ই-মেইলের মাধ্যমে বোর্ডকে জানাতে হবে।

নির্দেশনাটি ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করে দ্রুত পদক্ষেপ নিতে কেন্দ্র সচিবদের বলা হয়েছে।