ঢাকা মঙ্গলবার, ২৫শে আগস্ট ২০২৬, ১১ই ভাদ্র ১৪৩৩


অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার নরসিংদীর রায়পুরায়


প্রকাশিত:
১৩ মে ২০১৯ ১১:১৮

নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা ঈদগাঁ মাঠ সংলগ্ন রেল লাইনের পাশে অবস্থিত রায়পুরা-নরসিংদী সড়কের পাশ থেকে অজ্ঞাতনাম এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

 শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে রায়পুরা থানার পুলিশ খবর পেয়ে সেখান থেকে মৃত দেহটি উদ্ধার করে ময়না তদন্তরে জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

রায়পুরা থানার পুলিশের ধারণা, শুক্রবার রাতের কোনো এক সময় এই যুবককে মেরে দুর্বৃত্তরা তার লাশ রাস্তার পাশে ফেলে দিয়ে গেছে। দুর্বৃত্তরা যুবকটির ডান চোখটি উপড়ে ফেলেছে এবং মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে এই যুবকের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

রায়পুরা থানার উপ পরিদর্শক (এসআই) আরফান খান বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বিস্তারিত জানার জন্য যোগাযোগ,তদন্তকারী অফিসার,01757644745 ওসি 01713373413