নড়াইলে শিবিরের ঈদ পুনর্মিলনীতে আসবেন কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম
নড়াইল জেলা শিবিরের সাবেক ও বর্তমান জনশক্তিদের নিয়ে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। আগামী ২৯ মে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যশোর-৪ আসনের সংসদ সদস্য ও যশোর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক গোলাম রসূল এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জেলা আমীর আতাউর রহমান বাচ্চু। অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন আহ্বান করা হয়েছে। রেজিস্ট্রেশনর শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ মে। রেজিস্ট্রেশন ফি হিসেবে ধার্য করা হয়েছে এক হাজার টাকা।
এ বিষয়ে নড়াইল জেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদক রুমান শেখ বলেন, সাবেক ও বর্তমান জনশক্তিদের বছরে একটি মিলনমেলা হওয়া দরকার। এর মাধ্যমে আমরা সবাই পরস্পরের সাথে পরিচিত হতে পারি। গতবছরও এমন আয়োজন হয়েছিল। এরই ধারাবাহিকতায় এবারের আয়োজন।.
