যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে সাতক্ষীরায় বিশাল আনন্দ মিছিল ও সমাবেশ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করায় এবং তাতে দক্ষিণবঙ্গের যোগ্য নেতৃত্বকে স্থান দেওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিশাল আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ জুন) বিকালে সাতক্ষীরা জেলা যুবদলের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। মিছিলে নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক (দক্ষিণবঙ্গের কৃতি সন্তান) আমিনুর রহমান আমিন এবং মৎস্য ও পশুপালন বিষয়ক সম্পাদক শাহাজান রনিকে অভিনন্দন জানানো হয়।
সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে এবং সাবেক সাংগঠনিক সম্পাদক ও বারবার নির্বাচিত পৌর কাউন্সিলর শফিকুল আলম বাবুর সঞ্চালনায় মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
শুভেচ্ছা সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক আলি শাহিন, সদস্য সচিব মাসুম রানা সবুজ এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুমন রহমান। এছাড়া আরও বক্তব্য রাখেন সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কাজী রাঁসিউল করিম রোমান, জেলা যুবদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এস আই আশা, আশাশুনি উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, দেবহাটা উপজেলা যুবদলের আহ্বায়ক কামরুল ইসলাম ও সদস্য সচিব মেহেদী হাসান সবুজ।
বক্তব্য দেন কালিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল্লাহ বাহার ও সাইফুল ইসলাম, শ্যামনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক এবং আশাশুনি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান আখতারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, “যোগ্য ও ত্যাগী নেতাদের সমন্বয়ে যুবদলের কেন্দ্রীয় কমিটি গঠন করায় তৃণমূলের নেতা-কর্মীরা উজ্জীবিত। এই কমিটি আগামী দিনে রাজপথের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
এ সময় বক্তারা সাতক্ষীরা জেলা যুবদলের আগামীর নেতৃত্ব নিয়ে বলেন, “সাতক্ষীরায় বিএনপিকে আরও সংগঠিত ও শক্তিশালী করতে জেলা যুবদলে হাফিজুর রহমান মুকুলকে সভাপতি এবং শফিকুল আলম বাবুকে সাধারণ সম্পাদক করার কোনো বিকল্প নেই। এই দুই নেতার হাত ধরেই সাতক্ষীরার যুবশক্তি ঐক্যবদ্ধ থাকবে।”
উক্ত আনন্দ মিছিল ও শুভেচ্ছা সমাবেশে জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত থেকে শ্লোগানে শ্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।
