ঢাকা শুক্রবার, ১৫ই মে ২০২৬, ২রা জ্যৈষ্ঠ ১৪৩৩


আনোয়ার খান মডার্ন ইউনিভার্সিটি ছাত্রদলের আহ্বায়ক নড়াইলের মেহেদী


প্রকাশিত:
১৪ মে ২০২৬ ২২:০৭

বেসরকারি বিশ্ববিদ্যালয় আনোয়ার খান মডার্ন ইউনিভার্সিটি শাখা ছাত্রদলের নতুন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নড়াইলের সন্তান ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সৈনিক চৌধুরী মেহেদী হাসান। বৃহস্পতিবার (১৪ মে) বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আবু হোরায়রা ও সাধারণ সম্পাদক এম রাজিবুল ইসলাম তালুকদার (বিন্দু) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রকাশিত ১২ সদস্যবিশিষ্টি এ কমিটির আহ্বায়ক পদে পদায়ন করা হয় তাকে।

জানা যায়, চৌধুরী মেহেদী হাসান ২০২২ সাল থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত। ২০২৩ এর শেখ হাসিনাবিরোধী আন্দোলনে অংশ নেন চৌধুরী মেহেদী হাসান। এছাড়াও ২০২৪ এর জুলাই অভ্যুত্থানে ঢাকার উত্তরা এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠিত করে আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। তার বাড়ি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের চর কোটাকোল গ্রামে।

নতুন দায়িত্ব পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাদেরকে রাজনীতি সচেতন করতে জাতীয়তাবাদী ছাত্রদল ক্যাম্পাসে ভূমিকা রাখবে। নিরাপদ ও ভীতিমুক্ত ক্যাম্পাস গঠে তোলা আমাদের অঙ্গীকার।

উল্লেখ্য, নবগঠিত কমিটির অন্যান্যরা হলেন- সদস্য সচিব আবু নাঈম বাপ্পি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আরমান গাজী, যুগ্ম আহবায়ক মোঃ সালাউদ্দিন, মির্জা নাদিম, মোঃ শাহিন, রামিম আহমেদ, মোঃ শাহিনুর ইসলাম, মোঃ আমান উল্লাহ, মোঃ মিজানুর রহমান নাহিদ, আব্দুল মান্নান জুয়েল ও সদস্য নাফিস মাহমুদ।