দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিষ্কার
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন শাখা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহাগ পাটোয়ারীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) লালমনিরহাট সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে মোঃ সোহাগ পাটোয়ারীকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ-পদবি থেকে বহিষ্কার করা হয়েছে।
এ সিদ্ধান্ত অনুমোদন করেন লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আব্দুস ছাত্তার ও সদস্য সচিব মোঃ মিঠুন সরকার মিঠু।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মাইদুল ইসলাম মন্ডল ও সদস্য সচিব মোঃ ফজলুর রহমান নাজমুল স্বাক্ষরিত এ বহিষ্কারাদেশ অবিলম্বে কার্যকর করা হয়েছে।
