ঢাকা বুধবার, ২৪শে জুন ২০২৬, ১০ই আষাঢ় ১৪৩৩


ভারতের ট্রানজিট-ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল চেয়ে আইনি নোটিশ


প্রকাশিত:
১৭ এপ্রিল ২০২৫ ১৮:০৪

ভারতকে দেওয়া ট্রানজিট-ট্রান্সশিপমেন্টসহ সব সুবিধা বাতিল চেয়ে সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আজিজুল হক এ নোটিশ পাঠান।

নোটিশটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব, অর্থসচিবসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়।

আজিজুল হক বলেন, নোটিশ পাওয়ার পর সরকার যদি ভারতকে দেওয়া ট্রানজিট, ট্রান্সপশিপমেন্ট সুবিধা, বৈষম্যমূলক চুক্তি বাতিলে পদক্ষেপ গ্রহণ না করে তাহলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরো বলেন, ভারত ইতোমধ্যে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে। এখন বাংলাদেশের জনগণও চায় ভারতকে দেওয়া সব সুবিধা বাতিল হোক।